মুশফিককে নিয়ে সুখবর জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে গিয়েছিল বিমান চলাচলও। আর এতে জেদ্দায় আটকা পড়েছিলেন ওমরা পালনে সৌদি আরবে যাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। অবশেষে তাকে নিয়ে সুখবর দিলেন আমিনুল হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আজ ১লা মার্চ রাতেই সৌদি আরব থেকে দেশের বিমানে ওঠার কথা রয়েছে মুশফিকের। ২ মার্চ সকালের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন তিনি।
গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’
জেদ্দায় আটকা পড়া মুশফিক ভালো আছেন জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা বাংলাদেশিরা, বিভিন্নভাবে এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন। মুশফিক কালকে সকালেই দেশে ফ
উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে গিয়েছিল বিমান চলাচলও। আর এতে জেদ্দায় আটকা পড়েছিলেন ওমরা পালনে সৌদি আরবে যাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। অবশেষে তাকে নিয়ে সুখবর দিলেন আমিনুল হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আজ ১লা মার্চ রাতেই সৌদি আরব থেকে দেশের বিমানে ওঠার কথা রয়েছে মুশফিকের। ২ মার্চ সকালের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন তিনি।
গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’
জেদ্দায় আটকা পড়া মুশফিক ভালো আছেন জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা বাংলাদেশিরা, বিভিন্নভাবে এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন। মুশফিক কালকে সকালেই দেশে ফিরে আসবে আশা করি।
পবিত্র রমজান মাসে ওমরা পালনে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেখানে ওমরা সম্পন্নও করেন। তবে দেশে ফেরার পথে বিপত্তির শিকার হন। জেদ্দায় আটকা পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিক নিজেই জানান এ কথা। একইসাথে সবার কাছে দোয়া চান তিনি।