মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুরের মধুখালীতে প্রাইভেট দুর্ঘটনায় রেশমা বেগম নামে এক নারী নিহত হয়েছে। রোববার (৭ জুন) ভোর ৬টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সদ‌রের গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।  করিমপুর হাইওয়ে থানা ওসি মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেশমা বেগম (২৫) সাতক্ষীরার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে এক‌টি প্রাই‌ভেটকার সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচী‌রে সজোরে আঘাত করে। এতে গাড়ির যাত্রী রেশমা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আহতাবস্থায় রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমপুর হাইওয়ে থানার উপপদির্শক (এসআই) সাজ্জাদ বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মর‌দেহ‌ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুরের মধুখালীতে প্রাইভেট দুর্ঘটনায় রেশমা বেগম নামে এক নারী নিহত হয়েছে। রোববার (৭ জুন) ভোর ৬টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সদ‌রের গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

করিমপুর হাইওয়ে থানা ওসি মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেশমা বেগম (২৫) সাতক্ষীরার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে এক‌টি প্রাই‌ভেটকার সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচী‌রে সজোরে আঘাত করে। এতে গাড়ির যাত্রী রেশমা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আহতাবস্থায় রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার উপপদির্শক (এসআই) সাজ্জাদ বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মর‌দেহ‌ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সঙ্গে তার স্বামী ও ৫ বছর বয়সী মেয়ে ছিল। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow