মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার হুমকি-ধমকির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান

ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি-ধমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি জানিয়েছেন, এর দায় কোনোভাবেই ভারত সরকার এড়াতে পারে না। শনিবার (৮ আগস্ট) লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। ডা. ইরান বলেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছেন। এর দায় নরেন্দ্র মোদির সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন দণ্ডিত আসামি ও গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী কীভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার এবং বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি এখন বাংলাদেশের জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার যদি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তার এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার হুমকি-ধমকির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান
ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি-ধমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি জানিয়েছেন, এর দায় কোনোভাবেই ভারত সরকার এড়াতে পারে না। শনিবার (৮ আগস্ট) লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। ডা. ইরান বলেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছেন। এর দায় নরেন্দ্র মোদির সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন দণ্ডিত আসামি ও গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী কীভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার এবং বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি এখন বাংলাদেশের জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার যদি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তার এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও ভারতের। লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলে, অন্যদিকে ভারতের মাটিতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে রাজনৈতিক বক্তব্য, হুমকি ও উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটি ভারতের কথিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং স্পষ্ট দ্বৈতনীতি। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি শক্তির করুণা বা নির্দেশে রাষ্ট্র পরিচালনা করবে না। বাংলাদেশের জনগণই দেশের মালিক এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদের। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে ডা. ইরান বলেন, সেই বিচার ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিদেশের মাটিতে অবস্থান করে হুমকি-ধমকি ও রাজনৈতিক উসকানি দেওয়ার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ লেবার পার্টি। তবে সেই সম্পর্কের নামে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া কিংবা বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার পরিবেশ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি বিষয়টি অবিলম্বে স্পষ্ট করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, উসকানি ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বন্ধ করারও দাবি জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow