মৃত্যুর খবর প্রচার : রাফিয়া লিখলেন, আমি সুস্থ আছি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ছবি-সম্বলিত একাধিক ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয়, তিনি মারা গেছেন। এসব ফটোকার্ডের একটিতে মূলধারার গণমাধ্যমে ব্যবহার করা হয়। কিন্তু তথ্যটি ভুয়া বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম জানায়, ডাকসু সদস্য রাফিয়ার মৃত্যুর দাবি সঠিক নয় এবং মূল ধারায় ব্যবহৃত এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আসলে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এই দাবি প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিম জানায়, ওই গণমাধ্যমের ফেসবুক পেজে এ ধরনের কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। একইসঙ্গে গণমাধ্যমটি ৯ এপ্রিল তাদের একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে যে তাদের লোগো ব্যবহার করে ওই আলোচিত ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। এ ছাড়া, ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফ

মৃত্যুর খবর প্রচার : রাফিয়া লিখলেন, আমি সুস্থ আছি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ছবি-সম্বলিত একাধিক ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয়, তিনি মারা গেছেন। এসব ফটোকার্ডের একটিতে মূলধারার গণমাধ্যমে ব্যবহার করা হয়। কিন্তু তথ্যটি ভুয়া বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম জানায়, ডাকসু সদস্য রাফিয়ার মৃত্যুর দাবি সঠিক নয় এবং মূল ধারায় ব্যবহৃত এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আসলে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এই দাবি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিম জানায়, ওই গণমাধ্যমের ফেসবুক পেজে এ ধরনের কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। একইসঙ্গে গণমাধ্যমটি ৯ এপ্রিল তাদের একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে যে তাদের লোগো ব্যবহার করে ওই আলোচিত ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ ছাড়া, ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া নিজেই তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন। অনেকেই তাকে রাফিয়া সুলতানা রাফির সঙ্গে গুলিয়ে ফেলছেন। 

সুতরাং, এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে ভুলভাবে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার সঙ্গে সম্পৃক্ত করে যে দাবি প্রচারিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow