মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন শুভেন্দুর পিএসের গাড়ি চালক
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা সহায়ক বুদ্ধদেব বেরার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিউজ ১৮ এর বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। দুজনকে প্রথমে ভিভা সিটি নামের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আহত চালককে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।
নিউজ ১৮ সূত্রে আরও জানা যায়, চন্দ্রনাথ রথের গাড়ি চালক বুদ্ধদেব বেরার শরীরে তিনটি গুলি লাগে। বাইপাসের জন্য বেসরকারি হাসপাতালে অপারেশন চলছে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, চারটি বাইকে মোট আট জন দুষ্কৃতকারী ছিল। চন্দ্রনাথের গাড়িটি দোহাড়িয়া লেনের ভিতরে ঢোকার সময় উল্টো দিক থেকে এসে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায়।