মেইন লাইনের তার ছিঁড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন জামালপুর শহর

  ঝড়-বৃষ্টির মধ্যে ১১ কেভি (কিলো ভোল্ট) প্রধান লাইনের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল জামালপুর জেলা শহর। বুধবার (৬ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো শহর অন্ধকারে নিমজ্জিত থাকে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আকস্মিকভাবে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ত্রুটি শনাক্ত করতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। পরবর্তীতে দেখা যায়, শহরের শেখেরভিটা এলাকায় ১১ কেভি প্রধান সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে। একটি বহুতল ভবনের পাশে তারটি ছিঁড়ে যাওয়ায় এবং বৃষ্টির কারণে মেরামত কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়।    দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও বাণিজ্যিক কর্মকাণ্ডে চরম ব্যাঘাত ঘটে। বিশেষ করে অফিস-আদালত ও শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তি সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে মেরামত কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।   জামালপুর বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, মেইন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় এবং আবহাওয়া প্রতিকূল থাকায় মেরামত কাজে কিছুটা সময় লেগেছে। সাময়িক এই অস

মেইন লাইনের তার ছিঁড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন জামালপুর শহর

 

ঝড়-বৃষ্টির মধ্যে ১১ কেভি (কিলো ভোল্ট) প্রধান লাইনের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল জামালপুর জেলা শহর।

বুধবার (৬ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো শহর অন্ধকারে নিমজ্জিত থাকে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আকস্মিকভাবে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ত্রুটি শনাক্ত করতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। পরবর্তীতে দেখা যায়, শহরের শেখেরভিটা এলাকায় ১১ কেভি প্রধান সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে। একটি বহুতল ভবনের পাশে তারটি ছিঁড়ে যাওয়ায় এবং বৃষ্টির কারণে মেরামত কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়।
  
দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও বাণিজ্যিক কর্মকাণ্ডে চরম ব্যাঘাত ঘটে। বিশেষ করে অফিস-আদালত ও শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তি সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে মেরামত কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
 
জামালপুর বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, মেইন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় এবং আবহাওয়া প্রতিকূল থাকায় মেরামত কাজে কিছুটা সময় লেগেছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানান, শহরের বিদ্যুৎ ব্যবস্থা সচল ও স্বাভাবিক রাখতে পিডিবির সব কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow