মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচকে নিম্নমানের বললেন ক্লপ
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখনো আলোচনা চলছে সবখানে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই খেলার ধরণের সমালোচনা করেছেন বিশ্বের নামীদামী ফুটবল বিশ্লেষকরা। পাশাপাশি রেফারির তিন লাল কার্ড দেওয়াটাও আলোচনার জন্ম দিয়েছে অনেক। উদ্বোধনী ম্যাচে খেলার ধরণের সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম সেরা কোচ ইয়োর্গেন ক্লপ। রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন থাকা সত্ত্বেও বর্তমানে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসেবে কাজ করছেন। সেখানেই ধারাভাষ্য দেওয়ার এক পর্যায়ে ক্লপ বলেন, ‘উদ্বোধনী ম্যাচটিতে ফুটবলের চেয়ে বিভ্রান্তিই বেশি ছিল।’ ক্লপের সবচেয়ে কঠোর সমালোচনা ছিল দল দুটি যেভাবে স্কোরের দিকে বারবার খেলেছে। তিনি বলেন, ‘এটা ছিল স্রেফ একটা বাজে কৌশল! কোনো দলই ভালো খেলেনি। এগারোজনের বিপক্ষে নয়জন, আর তারপরেও তারা পাল্টা আক্রমণে আপনাকে ধরে ফেলে। কেন? কারণ রক্ষণভাগ খুব বেশি পেছনে ছিল। পুরো ম্যাচ জুড়েই এটা একটা সাধারণ সমস্যা ছিল। দক্ষিণ আফ্রিকা এর কোনো সুবিধাই নিতে পারেনি। এটা কোনো প্রথম সারির খেলা ছিল না।’ আরআর/আইএইচএস/
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখনো আলোচনা চলছে সবখানে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই খেলার ধরণের সমালোচনা করেছেন বিশ্বের নামীদামী ফুটবল বিশ্লেষকরা। পাশাপাশি রেফারির তিন লাল কার্ড দেওয়াটাও আলোচনার জন্ম দিয়েছে অনেক। উদ্বোধনী ম্যাচে খেলার ধরণের সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম সেরা কোচ ইয়োর্গেন ক্লপ।
রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন থাকা সত্ত্বেও বর্তমানে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসেবে কাজ করছেন। সেখানেই ধারাভাষ্য দেওয়ার এক পর্যায়ে ক্লপ বলেন, ‘উদ্বোধনী ম্যাচটিতে ফুটবলের চেয়ে বিভ্রান্তিই বেশি ছিল।’
ক্লপের সবচেয়ে কঠোর সমালোচনা ছিল দল দুটি যেভাবে স্কোরের দিকে বারবার খেলেছে। তিনি বলেন, ‘এটা ছিল স্রেফ একটা বাজে কৌশল! কোনো দলই ভালো খেলেনি। এগারোজনের বিপক্ষে নয়জন, আর তারপরেও তারা পাল্টা আক্রমণে আপনাকে ধরে ফেলে। কেন? কারণ রক্ষণভাগ খুব বেশি পেছনে ছিল। পুরো ম্যাচ জুড়েই এটা একটা সাধারণ সমস্যা ছিল। দক্ষিণ আফ্রিকা এর কোনো সুবিধাই নিতে পারেনি। এটা কোনো প্রথম সারির খেলা ছিল না।’
আরআর/আইএইচএস/
What's Your Reaction?