মেক্সিকোর বিদায়, ৫ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে দশজনের ইংল্যান্ড
বিদায় হয়ে গেলো বিশ্বকাপের অন্যতম স্বাগতিক মেক্সিকোর। দশজনের দল নিয়ে ৫ গোলের উত্তেজনাপূর্ণ এক থ্রিলার জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংল্যান্ড। টমাস টুখেলের দল ম্যাচটি জিতেছে ৩-২ ব্যবধানে। প্রথমার্ধে ৩৬তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলটি আসে। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও ডেকলান রাইসের দ্রুত বিল্ডআপের পর বুকায়ো সাকার ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে চলে যায়, আর ফাঁকায় থাকা জুড বেলিংহ্যাম হেডে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন। মাত্র দুই মিনিট পর আবারও জ্বলে ওঠেন বেলিংহ্যাম। হ্যারি কেইনের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে এবং এলিয়ট অ্যান্ডারসনের বল কেড়ে নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার। তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে স্বাগতিক মেক্সিকো। একটি ফ্রি-কিক থেকে বল প্রতিহত হলেও সেটি জুলিয়ান কুইনোনেসের সামনে পড়ে, আর তিনি কোনো ভুল না করে ভলিতে গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল মেক্সিকো। কিন্তু রাউল হিমেনেসের শট দুর্দান্তভাবে রুখে দেন পিকফোর্ড। এরপর বেলিংহ্যামের শেষ মুহূর্তের গুর
বিদায় হয়ে গেলো বিশ্বকাপের অন্যতম স্বাগতিক মেক্সিকোর। দশজনের দল নিয়ে ৫ গোলের উত্তেজনাপূর্ণ এক থ্রিলার জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংল্যান্ড। টমাস টুখেলের দল ম্যাচটি জিতেছে ৩-২ ব্যবধানে।
প্রথমার্ধে ৩৬তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলটি আসে। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও ডেকলান রাইসের দ্রুত বিল্ডআপের পর বুকায়ো সাকার ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে চলে যায়, আর ফাঁকায় থাকা জুড বেলিংহ্যাম হেডে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন।
মাত্র দুই মিনিট পর আবারও জ্বলে ওঠেন বেলিংহ্যাম। হ্যারি কেইনের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে এবং এলিয়ট অ্যান্ডারসনের বল কেড়ে নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার।
তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে স্বাগতিক মেক্সিকো। একটি ফ্রি-কিক থেকে বল প্রতিহত হলেও সেটি জুলিয়ান কুইনোনেসের সামনে পড়ে, আর তিনি কোনো ভুল না করে ভলিতে গোল করে ব্যবধান কমান।
প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল মেক্সিকো। কিন্তু রাউল হিমেনেসের শট দুর্দান্তভাবে রুখে দেন পিকফোর্ড। এরপর বেলিংহ্যামের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ রক্ষণে বিরতিতে ২-১ গোলের লিড ধরে রাখতে সক্ষম হয় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলেছে জম্পেশ। ৬০ মিনিটে পেনাল্টিতে ইংল্যান্ডের গোল করেছেন হ্যারি কেইন। ৬৯ মিনিটে সফল স্পট কিকে বল জালে জড়ান মেক্সিকোর রাউল জিমেনেজ। এর আগে ৫৪ মিনিটে জারেল কোয়ানসা লাল কার্ড দেখায় দশজনের দলে পরিণত হয় ইংল্যান্ড।
বিস্তারিত আসছে...
এমএমআর
What's Your Reaction?