মেট্রোরেলে উঠতে যে কার্ড দেখালেই মিলবে ‘বড় ছাড়’, কারা পাচ্ছেন

রাজধানীর মেট্রোরেলে এখন থেকে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় কার্যকর হচ্ছে। জনকল্যাণমূলক এ উদ্যোগের আওতায় বয়স ও পরিচয় যাচাই সাপেক্ষে নির্ধারিত যাত্রীরা সুবিধাটি ভোগ করতে পারবেন। মেট্রোরেলে যাতায়াতকারী সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে উপস্থিত থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল রোববার ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও জন-বান্ধব ও কল্যাণমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। অপরদিকে,

মেট্রোরেলে উঠতে যে কার্ড দেখালেই মিলবে ‘বড় ছাড়’, কারা পাচ্ছেন

রাজধানীর মেট্রোরেলে এখন থেকে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় কার্যকর হচ্ছে। জনকল্যাণমূলক এ উদ্যোগের আওতায় বয়স ও পরিচয় যাচাই সাপেক্ষে নির্ধারিত যাত্রীরা সুবিধাটি ভোগ করতে পারবেন।

মেট্রোরেলে যাতায়াতকারী সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে উপস্থিত থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

গতকাল রোববার ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও জন-বান্ধব ও কল্যাণমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

অপরদিকে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ইস্যুকৃত ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একই হারে ভাড়া ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow