মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর পল্লবীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত 'ক্যানভাসে জুলাই' শীর্ষক আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। এ সময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশের প্রশংসা করেন। পরে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।
এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করা হয় এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চ

তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।