মেরিন ড্রাইভ সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে আগুন লাগে। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, গাড়িচালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে যান। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে আগুন লাগে। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, গাড়িচালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে যান। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।
What's Your Reaction?