মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে ‘মাস্টার’

  সিডনি চলচ্চিত্র উৎসবের পর এবার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ দুটি উৎসবে পর পর ডাক পেল সিনেমাটি। খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন সিনেমার নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। ফেসবুক এক পোস্টে নির্মাতা লেখেন, চলতি বছরের মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মতো বিশ্বখ্যাত নির্মাতাদের পাশাপাশি অবিনাশ বিক্রম শাহ ও চুকো এসিরির মতো প্রতিভাবান তরুণ পরিচালকদের কাজ প্রদর্শিত হবে। উৎসবের মর্যাদাপূর্ণ ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে মাত্র ১৫টি সিনেমার একটি হয়ে জায়গা করে নিয়েছে ‘মাস্টার’। আরও পড়ুন বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম ৫ হাজার দিয়ে শুরু তিনি আরও লিখেছেন, বিশ্বজুড়ে সুনাম ও পুরস্কার পাওয়া দারুণ সব সিনেমার সঙ্গে একই পর্দায় দেখানো হবে বাংলাদেশের এই ছবি। এ তালিকায় রয়েছে- লোকার্নোয় গোল্ডেন লেপার্ডজয়ী ‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’, ভেনিসে ওরিজোন্তি স্পেশাল জুরি প্রাইজ পাওয়া ‘লস্ট ল্যান্ড’, বার্লিনালেতে ফিপ্রেসকি পুরস্কারজয়ী ‘অ্যানি

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে ‘মাস্টার’

 

সিডনি চলচ্চিত্র উৎসবের পর এবার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ দুটি উৎসবে পর পর ডাক পেল সিনেমাটি। খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন সিনেমার নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত।

ফেসবুক এক পোস্টে নির্মাতা লেখেন, চলতি বছরের মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মতো বিশ্বখ্যাত নির্মাতাদের পাশাপাশি অবিনাশ বিক্রম শাহ ও চুকো এসিরির মতো প্রতিভাবান তরুণ পরিচালকদের কাজ প্রদর্শিত হবে। উৎসবের মর্যাদাপূর্ণ ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে মাত্র ১৫টি সিনেমার একটি হয়ে জায়গা করে নিয়েছে ‘মাস্টার’।

তিনি আরও লিখেছেন, বিশ্বজুড়ে সুনাম ও পুরস্কার পাওয়া দারুণ সব সিনেমার সঙ্গে একই পর্দায় দেখানো হবে বাংলাদেশের এই ছবি। এ তালিকায় রয়েছে- লোকার্নোয় গোল্ডেন লেপার্ডজয়ী ‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’, ভেনিসে ওরিজোন্তি স্পেশাল জুরি প্রাইজ পাওয়া ‘লস্ট ল্যান্ড’, বার্লিনালেতে ফিপ্রেসকি পুরস্কারজয়ী ‘অ্যানিমার্ট’, বুসানে জোড়া পুরস্কার পাওয়া ‘শেপ অব মোমো’, রটারড্যামে ইয়ুথ জুরি অ্যাওয়ার্ডজয়ী ‘আহ গার্ল’ এবং বার্লিনালের মূল প্রতিযোগিতায় থাকা ‘উই আর অল স্ট্রেঞ্জার্স’।

মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় সিনেমার পুরো কাস্ট ও কলাকুশলীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও ডেডিকেশনের কারণে সিনেমাটি আজ বিশ্বমঞ্চে এভাবে ঘুরে বেড়াচ্ছে।

‘মাস্টার’ সিনোময় অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও নাসিরউদ্দিন খান ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ ও শরীফ সিরাজ। গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।

এমআই/এমএমএফ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow