মেসি প্রমাণ করলেন তিনিই বিশ্বসেরা: অস্ট্রিয়া কোচ

অস্ট্রিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে দুই গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনা যে ৫ গোল করেছে সবগুলোই এসেছে মেসির পা থেকে। এতেই বোঝা যায়, মেসি কতটা দুর্দান্ত ফর্মে রয়েছেন। মেসির এমন পারফরম্যান্সে তার শ্রেষ্ঠত্ব আরেকবার মেনে নিলেন অস্ট্রিয়ান কোন রালফ রাগনিক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এই কোচ মেসিকে সেরা ফুটবলার বলে আখ্যায়িত করেন, ‘যদি ৩৯ বছর বয়সী কেউ এভাবে দুই গোল করে এবং বিশ্বকাপের শুরুতে ৫ গোল করে, তাহলে পার্থক্যটা সেখানেই ফুটে ওঠে। মেসি প্রমাণ করেছেন তিনিই সেরা। তার বেশি সুযোগের দরকার হয় না ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে।’ মেসির আরো প্রশংসা করে এই ট্যাকটিশিয়ান বলেন, ‘তিনি অসাধারণ একজন ফুটবল এবং পাশাপাশি সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। এটা সত্য যে আর্জেন্টিনা তার থেকেও বড় কিন্তু সে একটা সেরা দলের দলের নেতা।’ আরআর/আইএন

মেসি প্রমাণ করলেন তিনিই বিশ্বসেরা: অস্ট্রিয়া কোচ

অস্ট্রিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে দুই গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা যে ৫ গোল করেছে সবগুলোই এসেছে মেসির পা থেকে। এতেই বোঝা যায়, মেসি কতটা দুর্দান্ত ফর্মে রয়েছেন। মেসির এমন পারফরম্যান্সে তার শ্রেষ্ঠত্ব আরেকবার মেনে নিলেন অস্ট্রিয়ান কোন রালফ রাগনিক।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এই কোচ মেসিকে সেরা ফুটবলার বলে আখ্যায়িত করেন, ‘যদি ৩৯ বছর বয়সী কেউ এভাবে দুই গোল করে এবং বিশ্বকাপের শুরুতে ৫ গোল করে, তাহলে পার্থক্যটা সেখানেই ফুটে ওঠে। মেসি প্রমাণ করেছেন তিনিই সেরা। তার বেশি সুযোগের দরকার হয় না ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে।’

মেসির আরো প্রশংসা করে এই ট্যাকটিশিয়ান বলেন, ‘তিনি অসাধারণ একজন ফুটবল এবং পাশাপাশি সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। এটা সত্য যে আর্জেন্টিনা তার থেকেও বড় কিন্তু সে একটা সেরা দলের দলের নেতা।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow