মেসিকে স্মরণ করে জোকোভিচ, ‘ওর মতো ৯০ মিনিট খেলতে পারলে ভালোই হতো’
উইম্বলডন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফেলিক্স অজে-আলিয়াসিমেকে ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। পাঁচ ঘণ্টা ১৫ মিনিটের এই ম্যারাথন লড়াই ছিল লন্ডনের গ্র্যান্ড স্ল্যামে তার ক্যারিয়ারের দীর্ঘতম ম্যাচ। ৩৯ বছর বয়সেও ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ আরেকটি অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন। সেখানেই উঠে আসে আরেক কিংবদন্তি লিওনেল মেসির নাম। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে তুলনা করে এক সাংবাদিক জোকোভিচকে বলেন, ‘আপনি যেন মেসির মতো। দুজনেরই বয়স ৩৯। তিনি গোল করেন, আর আপনি পাঁচ ঘণ্টা ১৫ মিনিট লড়ে ম্যাচ জেতেন।’ এর জবাবে হাস্যরসের সঙ্গে জোকোভিচ বলেন, ‘মেসির মতো ৯০ মিনিট খেলতে পারলে দারুণ হতো!’ এরপর তিনি সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের বিপক্ষে ম্যাচের আগে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন, ‘দেখা যাক। মাঝখানে একদিন বিশ্রাম পাচ্ছি, সেটি অবশ্যই ভালো বিষয়।’ এবারের বিশ্বকাপে লিওনেল মেসি ইতোমধ্যেই ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন। শেষ ষোলোতে মিশরের বি
উইম্বলডন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফেলিক্স অজে-আলিয়াসিমেকে ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। পাঁচ ঘণ্টা ১৫ মিনিটের এই ম্যারাথন লড়াই ছিল লন্ডনের গ্র্যান্ড স্ল্যামে তার ক্যারিয়ারের দীর্ঘতম ম্যাচ।
৩৯ বছর বয়সেও ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ আরেকটি অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন। সেখানেই উঠে আসে আরেক কিংবদন্তি লিওনেল মেসির নাম।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে তুলনা করে এক সাংবাদিক জোকোভিচকে বলেন, ‘আপনি যেন মেসির মতো। দুজনেরই বয়স ৩৯। তিনি গোল করেন, আর আপনি পাঁচ ঘণ্টা ১৫ মিনিট লড়ে ম্যাচ জেতেন।’
এর জবাবে হাস্যরসের সঙ্গে জোকোভিচ বলেন, ‘মেসির মতো ৯০ মিনিট খেলতে পারলে দারুণ হতো!’
এরপর তিনি সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের বিপক্ষে ম্যাচের আগে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন, ‘দেখা যাক। মাঝখানে একদিন বিশ্রাম পাচ্ছি, সেটি অবশ্যই ভালো বিষয়।’
এবারের বিশ্বকাপে লিওনেল মেসি ইতোমধ্যেই ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে জোকোভিচ প্রকাশ্যে মেসির প্রশংসা করলেন। মিয়ামি ওপেন ২০২৫-এ মেসি গ্যালারিতে বসে জোকোভিচের ম্যাচ দেখেছিলেন। পরে দুই কিংবদন্তি একসঙ্গে ছবিও তোলেন, যা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?