মেসিদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা পাকিস্তানের
পাকিস্তান ও আর্জেন্টিনার ফুটবল দলের একে-অপরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ফুটবল উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবেই এই আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান ফুটবল ফেডারেশণ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা একটি অনলাইন বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল কোচিং উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়। দুই পক্ষই পাকিস্তানে আর্জেন্টিনার কোচদের সফরের সম্ভাবনা এবং একটি কাঠামোবদ্ধ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেছে, যার লক্ষ্য পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করা। এই সভায় পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও অ্যাম্বাসেডর হাসান আফজল খান। আর্জেন্টিনার পক্ষ থেকে ছিলেন ফ্রান্সিসকো লেম্মি। আর্জেন্টিনায় পাকিস্তান মিশনের এক বিবৃতিতে বলা হয়, “উৎপাদনশীল ও ভবিষ্যতমুখী” একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে পিএফএফ ও এএফএ প্রতিনিধিরা অংশ নেন। এএফএ “এএফএ পাকিস্তান” ব্র্যান্ড চালু
পাকিস্তান ও আর্জেন্টিনার ফুটবল দলের একে-অপরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ফুটবল উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবেই এই আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান ফুটবল ফেডারেশণ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা একটি অনলাইন বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল কোচিং উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়।
দুই পক্ষই পাকিস্তানে আর্জেন্টিনার কোচদের সফরের সম্ভাবনা এবং একটি কাঠামোবদ্ধ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেছে, যার লক্ষ্য পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করা। এই সভায় পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও অ্যাম্বাসেডর হাসান আফজল খান। আর্জেন্টিনার পক্ষ থেকে ছিলেন ফ্রান্সিসকো লেম্মি।
আর্জেন্টিনায় পাকিস্তান মিশনের এক বিবৃতিতে বলা হয়, “উৎপাদনশীল ও ভবিষ্যতমুখী” একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে পিএফএফ ও এএফএ প্রতিনিধিরা অংশ নেন। এএফএ “এএফএ পাকিস্তান” ব্র্যান্ড চালুর পর পাকিস্তানের ফুটবল ব্যবস্থার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ার আগ্রহ দেখায়।
রাষ্ট্রদূত হাসান আফজাল খান বলেন, ‘এই উদ্যোগ সহযোগিতা জোরদার এবং পাকিস্তানে ফুটবলের উন্নয়নে অবদান রাখার একটি চমৎকার সুযোগ।’
অন্যদিকে গিলানি এএফএর উদ্যোগকে স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
যদি সবকিছু ঠিক থাকে তাহলে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি ফিফা বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে।
আইএন
What's Your Reaction?