মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারলেও আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। আলোচনা চলমান জাতীয় দলে আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যত নিয়ে। তবে তাকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি। সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না। আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই থাকতে হবে।’ ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরির মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা নিজের আগের সব বিশ্বকাপের চেয়েও ভালো খেলেছেন। তিনি বলেন, ‘এটি ছিল তার খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।’ মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এক অভিনব প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তার মতে, মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত। তার ভাষায় বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিক

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারলেও আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। আলোচনা চলমান জাতীয় দলে আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যত নিয়ে। তবে তাকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি।

সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না। আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই থাকতে হবে।’

৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরির মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা নিজের আগের সব বিশ্বকাপের চেয়েও ভালো খেলেছেন। তিনি বলেন, ‘এটি ছিল তার খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।’

মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এক অভিনব প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তার মতে, মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত।

তার ভাষায় বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলের কথা ভাবলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।’

এচেভেরি আরও বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই জয়ী মানসিকতার। তাই দলের লড়াই বা নিবেদন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, ‘আর্জেন্টাইন ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সবসময় তাদের বিশ্বাস করি এবং নিশ্চিত যে তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।’

বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যমে এচেভেরির এই মন্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবলে অন্যতম সেরা প্লেমেকার হিসেবে পরিচিত এই কিংবদন্তির মতে, মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি বিশ্ব ফুটবলের জন্য এখনও অপরিহার্য।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow