মেসির বিশেষ ট্রেনিংয়ের রহস্য ফাঁস করলেন ডি পল

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিশেষ প্রস্তুতির রহস্য ফাঁস করলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল। তার দাবি, মেসি বর্তমানে শারীরিকভাবে সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে ‘ডাবল ট্রেনিং’ বা দিনে দুই বেলার বাড়তি অনুশীলন করছেন। ডি পল জানান, ইন্টার মায়ামির নিয়মিত অনুশীলনের পাশাপাশি গত কয়েক মাস ধরে মেসি ব্যক্তিগত ফিটনেস কোচের তত্ত্বাবধানে আলাদা একটি কঠোর রুটিন অনুসরণ করছেন। লক্ষ্য একটাই—২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সর্বোচ্চ প্রস্তুত থাকা। মিডফিল্ডারের ভাষায়, ‘দুই থেকে তিন মাস আগে আমরা ক্লাবের কাজের বাইরে একটি আলাদা প্রশিক্ষণ পরিকল্পনা শুরু করেছি। সেরা ফিটনেসে পৌঁছাতে আমরা দুজনই সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের জন্য দিনে দুটি সেশনের একটি প্রোগ্রাম তৈরি করেছি এবং সেখানে আমাদের ট্রেইনারও আছেন।’ বর্তমানে ইন্টার মায়ামিতে দারুণ ফর্মে রয়েছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি অ্যাসি

মেসির বিশেষ ট্রেনিংয়ের রহস্য ফাঁস করলেন ডি পল
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিশেষ প্রস্তুতির রহস্য ফাঁস করলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল। তার দাবি, মেসি বর্তমানে শারীরিকভাবে সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে ‘ডাবল ট্রেনিং’ বা দিনে দুই বেলার বাড়তি অনুশীলন করছেন। ডি পল জানান, ইন্টার মায়ামির নিয়মিত অনুশীলনের পাশাপাশি গত কয়েক মাস ধরে মেসি ব্যক্তিগত ফিটনেস কোচের তত্ত্বাবধানে আলাদা একটি কঠোর রুটিন অনুসরণ করছেন। লক্ষ্য একটাই—২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সর্বোচ্চ প্রস্তুত থাকা। মিডফিল্ডারের ভাষায়, ‘দুই থেকে তিন মাস আগে আমরা ক্লাবের কাজের বাইরে একটি আলাদা প্রশিক্ষণ পরিকল্পনা শুরু করেছি। সেরা ফিটনেসে পৌঁছাতে আমরা দুজনই সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের জন্য দিনে দুটি সেশনের একটি প্রোগ্রাম তৈরি করেছি এবং সেখানে আমাদের ট্রেইনারও আছেন।’ বর্তমানে ইন্টার মায়ামিতে দারুণ ফর্মে রয়েছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন আরও একটি গোলে।  ডি পল আরও জানান, বিশ্বকাপের চাপ ও মানসিক প্রস্তুতিও তারা একসঙ্গে সামলাচ্ছেন। তার মতে, বড় টুর্নামেন্ট সামনে থাকলে শারীরিক ও মানসিক দুই দিকেই বাড়তি মনোযোগ প্রয়োজন হয়। তিনি বলেন, ‘আমরা প্রায়ই বিশ্বকাপ নিয়ে কথা বলি। চাপ, ভয়, উত্তেজনা—সব মিলিয়ে এটা এক ধরনের মানসিক যাত্রা।’ আর্জেন্টিনার এই মিডফিল্ডার মেসির সঙ্গে নিজের সম্পর্ককে পরস্পরের পরিপূরক বলেও উল্লেখ করেন। তার ভাষায়, ‘সে আমাকে ভারসাম্য দেয়, আমি তাকে অনুপ্রাণিত করি। আমরা একে অপরকে সাহায্য করি।’ ২০২৬ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত আসরে আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow