শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ বিতরণ প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। মঙ্গলবার জারি করা নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী অবসর সুবিধার জন্য আবেদন করেছেন, তাদের ব্যাংক হিসাব অবশ্যই সচল রাখতে হবে। নোটিশে আরও বলা হয়, অর্থ বিতরণ প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং প্রয়োজনে মৃত আবেদনকারীর ক্ষেত্রে মনোনীত ব্যক্তির এনআইডি জমা দিতে হবে। বোর্ড জানিয়েছে, আইবাস ডাবল প্লাসের মাধ্যমে অর্থ স্থানান্তর প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে। এ উদ্যোগের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ বিতরণ প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।

মঙ্গলবার জারি করা নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী অবসর সুবিধার জন্য আবেদন করেছেন, তাদের ব্যাংক হিসাব অবশ্যই সচল রাখতে হবে।

নোটিশে আরও বলা হয়, অর্থ বিতরণ প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং প্রয়োজনে মৃত আবেদনকারীর ক্ষেত্রে মনোনীত ব্যক্তির এনআইডি জমা দিতে হবে।

বোর্ড জানিয়েছে, আইবাস ডাবল প্লাসের মাধ্যমে অর্থ স্থানান্তর প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

এ উদ্যোগের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow