মেসির ভেলকি

সিবগাতুর রহমান স্বপ্নে ম্যারাডোনা,নাই যার তুলনা।তারই এক শিষ্য,কাঁপাইছে বিশ্ব। ​লিওনেল আন্দ্রেস,মেসিই লাগে বেশ।দেখে তার ভেলকি,বুঝবেই খেল কী! এক দুই তিন রে,মেসিময় দিন রে।ফুল যেন হাসিটা,জাদুকর মেসিটা। ​ভ্রমরের আনন্দে,ফড়িংয়ের ছন্দে—বল নিয়ে ঢুকবে,কেউ নাই রুখবে। ​সকলে কুপোকাত,এ যেন ডালভাত।তিনটাতে হ্যাটট্রিক,এইবার হলো ঠিক। ​সবাইকে ছাড়িয়ে,একা ওই দাঁড়িয়ে।যেন তরু পুঁই সে,চাঁদটাকে ছুঁইছে। আরও পড়ুন আষাঢ়ে অভিমান এসইউ

মেসির ভেলকি

সিবগাতুর রহমান

স্বপ্নে ম্যারাডোনা,
নাই যার তুলনা।
তারই এক শিষ্য,
কাঁপাইছে বিশ্ব।

​লিওনেল আন্দ্রেস,
মেসিই লাগে বেশ।
দেখে তার ভেলকি,
বুঝবেই খেল কী!

এক দুই তিন রে,
মেসিময় দিন রে।
ফুল যেন হাসিটা,
জাদুকর মেসিটা।

​ভ্রমরের আনন্দে,
ফড়িংয়ের ছন্দে—
বল নিয়ে ঢুকবে,
কেউ নাই রুখবে।

​সকলে কুপোকাত,
এ যেন ডালভাত।
তিনটাতে হ্যাটট্রিক,
এইবার হলো ঠিক।

​সবাইকে ছাড়িয়ে,
একা ওই দাঁড়িয়ে।
যেন তরু পুঁই সে,
চাঁদটাকে ছুঁইছে।

আরও পড়ুন

আষাঢ়ে অভিমান

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow