মেসির মহানুভবতায় ফাইনাল দেখার স্বপ্ন পূরণ হয়েছিলো ভোজিনহার পরিবারের
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, মাঠের বাইরেও তিনি একজন অসাধারণ মানুষ। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশেষ উপহার দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর্জেন্টিনার সাংবাদিক ইয়ানিনা লাতোরে জানিয়েছেন, বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার যাত্রার অন্যতম নায়ক ভোজিনহার পরিবারের জন্য ব্যক্তিগত উদ্যোগে ফাইনাল ম্যাচের চারটি টিকিটের ব্যবস্থা করেন মেসি। ফলে ভোজিনহার পরিবারের সদস্যরা গ্যালারিতে বসে আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী লড়াই উপভোগ করার সুযোগ পান। এর আগে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী ভোজিনহা। সেই ম্যাচে একের পর এক অসাধারণ সেভ করে তিনি মেসি ও আর্জেন্টিনার তারকাদের ভোগান, যদিও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় কেপ ভার্দে। ম্যাচ শেষে ভোজিনহাকে জড়িয়ে ধরে মেসি বলেছিলেন, ‘তুমি অসাধারণ। তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্বিত হওয়া উচিত।’ পরে দুইজন জার্সিও বিনিময় করেন। সেই মুহূর্তকে নিজের জীবনের অন্যতম সেরা স্মৃতি বলে বর্ণনা করেছিলেন কেপ ভার্দের এই গোলরক্ষক
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, মাঠের বাইরেও তিনি একজন অসাধারণ মানুষ। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশেষ উপহার দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আর্জেন্টিনার সাংবাদিক ইয়ানিনা লাতোরে জানিয়েছেন, বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার যাত্রার অন্যতম নায়ক ভোজিনহার পরিবারের জন্য ব্যক্তিগত উদ্যোগে ফাইনাল ম্যাচের চারটি টিকিটের ব্যবস্থা করেন মেসি। ফলে ভোজিনহার পরিবারের সদস্যরা গ্যালারিতে বসে আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী লড়াই উপভোগ করার সুযোগ পান।
এর আগে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী ভোজিনহা। সেই ম্যাচে একের পর এক অসাধারণ সেভ করে তিনি মেসি ও আর্জেন্টিনার তারকাদের ভোগান, যদিও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় কেপ ভার্দে।
ম্যাচ শেষে ভোজিনহাকে জড়িয়ে ধরে মেসি বলেছিলেন, ‘তুমি অসাধারণ। তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্বিত হওয়া উচিত।’
পরে দুইজন জার্সিও বিনিময় করেন। সেই মুহূর্তকে নিজের জীবনের অন্যতম সেরা স্মৃতি বলে বর্ণনা করেছিলেন কেপ ভার্দের এই গোলরক্ষক।
এর আগে স্পেনের বিপক্ষে বীরত্বের পর ভোজিনহা বলেছিলেন, তিনি তার মাকে মাঠে এনে বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সংকট এবং ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি।
মেসির কানে হয়তো সেই কথাটা পৌঁছেছিল। ফাইনাল উপলক্ষে ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করে দেন তিনি। যে উদ্যোগ ফুটবলপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সূত্র: গোলডটকম
টিটিটি/এমএমআর
What's Your Reaction?