মেহেরপুরে তেল নিয়ে সংঘর্ষ

মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের জন্য ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে পাম্প কর্মচারীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হট্টগোল ও সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেরপুরে তেল নিয়ে সংঘর্ষ

মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের জন্য ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে পাম্প কর্মচারীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হট্টগোল ও সংঘর্ষ হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow