মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার আকাশ ও তার দুই সহযোগী গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. আকাশ ও তার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা অন্য দুজন হলেন—মো. রবিন ও আরাফাত। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় তার সহযোগীরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি আরও বলেন, আকাশ ও তার সহযোগীরা সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। এর কয়েকদিন পর নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়াও তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো চক্রটি। জুয়েল রানা বলেন, গ্রেফতারদের রেকর্ড যাচাই-বাছাই করে দেখা গেছে, আকাশের নামে বিভিন্ন অপরাধে থা
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. আকাশ ও তার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা অন্য দুজন হলেন—মো. রবিন ও আরাফাত।
বুধবার (৩ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় তার সহযোগীরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তিনি আরও বলেন, আকাশ ও তার সহযোগীরা সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। এর কয়েকদিন পর নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়াও তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো চক্রটি।
জুয়েল রানা বলেন, গ্রেফতারদের রেকর্ড যাচাই-বাছাই করে দেখা গেছে, আকাশের নামে বিভিন্ন অপরাধে থানায় সাতটি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী রবিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআর/এমকেআর
What's Your Reaction?