মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন। বিস্তারিত আসছে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?