মেয়াদ শেষ হলো লিপুর, পাবেন সম্মাননা

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় দিয়ে দারুণভাবে নিজের দায়িত্ব শেষ করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ ৩১ মার্চ মিরপুরে ছিল তার শেষ কর্মদিবস। লিপুর বিদায়ের পর জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্রুতই বিসিবির পক্ষ থেকে সম্মাননা জানানো হবে লিপুকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে সময় কাটিয়েছিলেন লিপু। সেখানে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু পরামর্শও দিয়েছিলেন তিনি। সাধারণত দেশের ক্রিকেটে বিদায়টা সবসময় সুখকর হয় না, তবে দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু হাসিমুখেই দায়িত্ব শেষ করলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে আসা লিপু এবার আর চুক্তি নবায়ন করেননি। জানা গেছে, বিসিবি থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে এখন থেকে কাজ করবে নতুন নির্বাচক প্যানেল। তার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী। এসকেডি/আইএইচএস/

মেয়াদ শেষ হলো লিপুর, পাবেন সম্মাননা

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় দিয়ে দারুণভাবে নিজের দায়িত্ব শেষ করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ ৩১ মার্চ মিরপুরে ছিল তার শেষ কর্মদিবস। লিপুর বিদায়ের পর জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্রুতই বিসিবির পক্ষ থেকে সম্মাননা জানানো হবে লিপুকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে সময় কাটিয়েছিলেন লিপু। সেখানে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু পরামর্শও দিয়েছিলেন তিনি।

সাধারণত দেশের ক্রিকেটে বিদায়টা সবসময় সুখকর হয় না, তবে দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু হাসিমুখেই দায়িত্ব শেষ করলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে আসা লিপু এবার আর চুক্তি নবায়ন করেননি। জানা গেছে, বিসিবি থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে এখন থেকে কাজ করবে নতুন নির্বাচক প্যানেল। তার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow