মেয়াদ শেষের আগেই ঢাকা উত্তর-দক্ষিণ কমিটি পুনর্গঠনের চিন্তা বিএনপির
মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন করা হতে পারে বলে জোর আলোচনা চলছে দলটির বিভিন্ন স্তরে। রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব আনার বিষয়ে দলটির হাইকমান্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে- এমন নেতাদেরই নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হতে পারে।
What's Your Reaction?
