মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলায় মঙ্গলবার (১২ মে) বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।  আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বিভিন্ন সময় তার মেয়কে ধর্ষণ করেন। তবে গত ২৪ এপ্রিল একই ঘটনা আবার ঘটালে তার স্ত্রী টের পান। পরে আত্মীয়-স্বজনদের জানালে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত। মঙ্গলবার নিজ বাড়িতে ফিরলে দুপুরে তার স্ত্রী বিষয়টি থানা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে বুধবার আদালতে পাঠানো হবে। নুরুল আহাদ অনিক/এমআরএম/এফএ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলায় মঙ্গলবার (১২ মে) বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বিভিন্ন সময় তার মেয়কে ধর্ষণ করেন। তবে গত ২৪ এপ্রিল একই ঘটনা আবার ঘটালে তার স্ত্রী টের পান। পরে আত্মীয়-স্বজনদের জানালে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত।

মঙ্গলবার নিজ বাড়িতে ফিরলে দুপুরে তার স্ত্রী বিষয়টি থানা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/এমআরএম/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow