মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
মানিকগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. জুলহাসকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় মিলের শ্রমিক। সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের বাইরে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। মো. সজল আলী/কেজে/জেআইএম
মানিকগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. জুলহাসকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় মিলের শ্রমিক।
সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের বাইরে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
মো. সজল আলী/কেজে/জেআইএম
What's Your Reaction?