মেয়েকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

সিরাজগঞ্জ শহরের একটি মাদ্রাসায় মেয়েকে রেখে বাড়ি ফেরা পথে বাসচাপায় আঁখি খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।  রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারা ঘাট ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আঁখি খাতুন (৩২) বিয়ারা ঘাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।  সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, গৃহবধূ আঁখি খাতুন তার মেয়েকে শহরের একটি মাদ্রাসায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আঁখি।  তিনি আরও বলেন, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক আশরাফুল ইসলামসহ বাসটিকে আটক করেছে।

মেয়েকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

সিরাজগঞ্জ শহরের একটি মাদ্রাসায় মেয়েকে রেখে বাড়ি ফেরা পথে বাসচাপায় আঁখি খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারা ঘাট ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আঁখি খাতুন (৩২) বিয়ারা ঘাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। 

সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, গৃহবধূ আঁখি খাতুন তার মেয়েকে শহরের একটি মাদ্রাসায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আঁখি। 

তিনি আরও বলেন, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক আশরাফুল ইসলামসহ বাসটিকে আটক করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow