মোংলায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে আটক ৪
মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮ টার দিকে সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা ও কোনো ধরণের অনুষ্ঠান না করতে পারে সেজন্য গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবু হোসাইন
মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮ টার দিকে সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা ও কোনো ধরণের অনুষ্ঠান না করতে পারে সেজন্য গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।
সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আবু হোসাইন সুমন/এনএইচআর/এমএস
What's Your Reaction?