মোজতবা খামেনির দুর্লভ ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রচারিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা যায়। ভিডিওতে তাকে তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহর। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। রোববার মেহর জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মোজতবা খামেনি। বৈঠকে ইরানের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজনীয়তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ও ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এপ্রিলে একটি

মোজতবা খামেনির দুর্লভ ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রচারিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা যায়। ভিডিওতে তাকে তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহর। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

রোববার মেহর জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মোজতবা খামেনি।

বৈঠকে ইরানের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজনীয়তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ও ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এপ্রিলে একটি যুদ্ধবিরতি হয়। পরবর্তীতে জুনে দুই দেশ সামরিক সংঘাতের অবসান ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করে।

তবে ওই সমঝোতা গত মাসে ভেঙে পড়ে। এরপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় দুই সপ্তাহ পাল্টাপাল্টি হামলা চলে। পরে সম্ভাব্য আলোচনা ও সংঘাত নিরসনের প্রচেষ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow