মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান অচলাবস্থা সত্ত্বেও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সম্পর্ক বেশ ভালো অবস্থায় রয়েছে। বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় তিনি আহত হন এবং তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা খামেনি অবশ্যই সবকিছুর সঙ্গে জড়িত। আমার মনে হয়, ইরানে অনেকেই তাকে সম্মান করে। মোজতবার দীর্ঘদিনের অন্তরাল জীবন শান্তি আলোচনাকেও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, সরাসরি যোগাযোগের পরিবর্তে বার্তাবাহকের মাধ্যমে বার্তা আদান-প্রদান হওয়ায় আলোচনা ধীরগতিতে এগোচ্ছে। তিনি বলেন, তার সঙ্গে দেখা করার সুযোগ এখনো হয়নি। বিভিন্ন গল্প যদি সত্যি হয়, তাহলে তিনি অনেক কিছু থেকেই দূরে আছেন। ট

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান অচলাবস্থা সত্ত্বেও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সম্পর্ক বেশ ভালো অবস্থায় রয়েছে। বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় তিনি আহত হন এবং তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা খামেনি অবশ্যই সবকিছুর সঙ্গে জড়িত। আমার মনে হয়, ইরানে অনেকেই তাকে সম্মান করে। মোজতবার দীর্ঘদিনের অন্তরাল জীবন শান্তি আলোচনাকেও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, সরাসরি যোগাযোগের পরিবর্তে বার্তাবাহকের মাধ্যমে বার্তা আদান-প্রদান হওয়ায় আলোচনা ধীরগতিতে এগোচ্ছে। তিনি বলেন, তার সঙ্গে দেখা করার সুযোগ এখনো হয়নি। বিভিন্ন গল্প যদি সত্যি হয়, তাহলে তিনি অনেক কিছু থেকেই দূরে আছেন। ট্রাম্প আরও বলেন, শোনা যাচ্ছে চূড়ান্ত অনুমোদন তিনিই দেন। দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। আগে তার বাবা করতেন, এখন তিনি করছেন। এক ধরনের উত্তরাধিকার প্রক্রিয়া বলা যায়। তবে আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই এগোচ্ছে। মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আসলে সবার সঙ্গেই দেখা করতে চাই। তার সঙ্গেও দেখা করতে চাই এবং পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কোনো একসময় আমাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্পের বর্তমান অবস্থান তার আগের বক্তব্যের তুলনায় বেশ ভিন্ন। এর আগে তিনি মোজতবাকে হালকা মানের নেতা এবং ইরান পরিচালনার জন্য অগ্রহণযোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছিলেন, এসব খবর তাকে শুরু থেকেই বিব্রতকর অবস্থানে ফেলেছে। মার্চ মাসে গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে, মোজতবা খামেনি সমকামী হতে পারেন এমন একটি অপ্রমাণিত মূল্যায়ন তাদের হাতে রয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শৈশবের এক শিক্ষকের সঙ্গে তার দীর্ঘমেয়াদি ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে এ তথ্যের কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। গোয়েন্দা প্রতিবেদনের ওই মূল্যায়নও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সূত্র : নিউইয়র্ক পোস্ট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow