মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বুধবার বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ডিবি মোজাফফরের অবস্থান শনাক্ত করে। রাতেই ডিবি প্রধানের নেতৃত্বে বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়। এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলিটারি পুলিশের কাছে মোজাফফরকে হস্তান্তর করা হয়।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বুধবার বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ডিবি মোজাফফরের অবস্থান শনাক্ত করে। রাতেই ডিবি প্রধানের নেতৃত্বে বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়। এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলিটারি পুলিশের কাছে মোজাফফরকে হস্তান্তর করা হয়।
What's Your Reaction?