মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালকরা এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া চালকেরা জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন শোনা যাচ্ছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। তাদের দাবি, মোটরসাইকেল এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। এ কে এম ইমন নামের একজন চালক বলেন, ‘একটি মোটরসাইকেল কেনার সময়ই আমাদের মোটা অঙ্কের শুল্ক ও ভ্যাট দিতে হয়। এরপর নতুন করে আবার কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে। আমরা চাই এই সিদ্ধান্তের পরিকল্পনা থেকে সরে আসুক।’ চালকরা জানান, গত কয়েক মাসে জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে চরম ভোগ

মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালকরা এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া চালকেরা জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন শোনা যাচ্ছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।

তাদের দাবি, মোটরসাইকেল এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম।

এ কে এম ইমন নামের একজন চালক বলেন, ‘একটি মোটরসাইকেল কেনার সময়ই আমাদের মোটা অঙ্কের শুল্ক ও ভ্যাট দিতে হয়। এরপর নতুন করে আবার কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে। আমরা চাই এই সিদ্ধান্তের পরিকল্পনা থেকে সরে আসুক।’

চালকরা জানান, গত কয়েক মাসে জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন করে কর আরোপ করা হলে তা সাধারণ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তাই মোটরসাইকেলকে করমুক্ত রাখার আহ্বান জানান তারা।

এসএম/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow