চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে বাকলিয়ার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৫টার দিকে আশিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোরে বাকলিয়ার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৫টার দিকে আশিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow