‘যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হচ্ছে’
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হচ্ছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে ‘দেবিদ্বার-চান্দিনা সড়ক’ প্রশস্ততায় উন্নীতকরণের লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কর্মসংস্থান নিশ্চিত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি খাতের বাইরে প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দিতে হবে। ‘দেবিদ্বার-চান্দিনা’ সড়কটি ৩০ ফুট প্রশস্তে উন্নয়ন হলে এ এলাকার গুরুত্ব বেড়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। এ রাস্তাটা হলে ২৫ কিলোমিটার সড়ক কার্প হবে। এ সড়কের পাশে ৫টি ইউনিয়ন আছে, এ ইউনিয়নগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। তাহলে মুরাদনগর, ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে পুরো এলাকার যানবাহন এ রাস্তা দিয়ে চলে যাবে। যতবেশি হেভি ট্রান্সপোর্টেশন পারাপার হবে তত বেশি আমাদের এ এলাকার গুরুত্ব বাড়বে। হাসনাত বলেন, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা নিজ এলাকায় ইন্ডাস্ট্রিজ করতে চান না। শুধু ট্রান্সপোর্ট সমস্যার কারণে। যোগাযোগ ব্যবস্থার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হচ্ছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে ‘দেবিদ্বার-চান্দিনা সড়ক’ প্রশস্ততায় উন্নীতকরণের লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কর্মসংস্থান নিশ্চিত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি খাতের বাইরে প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দিতে হবে। ‘দেবিদ্বার-চান্দিনা’ সড়কটি ৩০ ফুট প্রশস্তে উন্নয়ন হলে এ এলাকার গুরুত্ব বেড়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। এ রাস্তাটা হলে ২৫ কিলোমিটার সড়ক কার্প হবে। এ সড়কের পাশে ৫টি ইউনিয়ন আছে, এ ইউনিয়নগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। তাহলে মুরাদনগর, ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে পুরো এলাকার যানবাহন এ রাস্তা দিয়ে চলে যাবে। যতবেশি হেভি ট্রান্সপোর্টেশন পারাপার হবে তত বেশি আমাদের এ এলাকার গুরুত্ব বাড়বে।
হাসনাত বলেন, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা নিজ এলাকায় ইন্ডাস্ট্রিজ করতে চান না। শুধু ট্রান্সপোর্ট সমস্যার কারণে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারলে এলাকার জমিগুলোর গুরুত্ব বাড়াতে পারি, তাহলে এ এলাকায় ইনভেস্টাররা আসবেন এবং ইনভেস্ট করাটাও অনেক সহজ হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সড়কটি ৮.৫ মিটার প্রস্তাব করা হয়। আমি দাবি করছি- ৯.১৪ মিটার অর্থাৎ ৩০ ফুট প্রশস্ত করার। এ সড়কের ২২ টি অ্যাঙ্গেল স্টেট করতে হবে। সড়কটি হলে আমাদের ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন আমাদের মাদক নির্মূলে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিযান চললে একদল বলবে, আমরা কী করে খাব? আমাদের স্ত্রী, পুত্র, সন্তানদের কী খাওয়াবো? তখন আমাদের কি কিছু বলা বা করার থাকবে? আমরা গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দিয়েছি। একদল রাজপথে মিছিল নিয়ে বেরিয়েছেন, তারা আইনগতভাবে মাটিকাটার সুযোগ চায়। আচ্ছা বলেন তো, চোর যদি চুরির স্বাধীনতা চায়, এটা আপনি কীভাবে দেখবেন? এখানে আর কী করার আছে?
তিনি বলেন, দেবিদ্বারে ২৪টি ইটভাটা আছে, এগুলোর মধ্যে ৮টির পরিবেশ ছারপত্রসহ বৈধতা আছে, বাকি ১৬টির কোনো কাগজপত্র নেই। সেগুলো ভেঙে দেওয়া হবে। ইতোমধ্যে ইটভাটা ভাঙা শুরু হয়েছে, আজকেও ভাঙা হচ্ছে। ইটভাটা ভাঙতে জনবল, ভাঙার যন্ত্রপাতির প্রয়োজন, তাই একদিনে সব ব্রিকস ফিল্ড ভাঙা সম্ভব নয়। তবে অবৈধ ১৬টি ব্রিক ফিল্ড ভাঙা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, ব্যক্তি দেখা হয় না, যা করছে তা পরিবেশ মন্ত্রণালয়। এখন থেকে আমাদের ইটের ওপর নির্ভর না করে ব্লকের ওপর উৎসাহিত হতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- সড়ক ও জনপদ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান, প্রকৌশলী সাঈদ হাসান সিকদার, রোড ডেইজিং ইঞ্জিনিয়ার মো. গোলাম গাফ্ফার খান।
What's Your Reaction?