মোটরসাইকেলের তেল নিতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতা

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামে এক বিএনপি নেতাকে মারধর করা হয়েছে। মোটরসাইকেলের তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন। আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে মারধর করেন। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসিফ ইকবাল/এফএ/এএসএম

মোটরসাইকেলের তেল নিতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতা

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামে এক বিএনপি নেতাকে মারধর করা হয়েছে। মোটরসাইকেলের তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন।

আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে মারধর করেন। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow