মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

মানিকগঞ্জের ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সাইম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মিন্টু (২০) নামে আরেক আরোহী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরংগাইল-টাঙ্গাইল মহাসড়কের ঘিওর উপজেলা নতুন ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধুলুন্ডি এলাকার পলাশের ছেলে। আহত মিন্টু একই এলাকার এরশাদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এলাকায় ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ঘিওর নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাইমের মৃত্যু হয়। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে সাইম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত মিন্টুকে উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত
মানিকগঞ্জের ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সাইম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মিন্টু (২০) নামে আরেক আরোহী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরংগাইল-টাঙ্গাইল মহাসড়কের ঘিওর উপজেলা নতুন ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধুলুন্ডি এলাকার পলাশের ছেলে। আহত মিন্টু একই এলাকার এরশাদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এলাকায় ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ঘিওর নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাইমের মৃত্যু হয়। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে সাইম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত মিন্টুকে উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow