মোদি-নেতানিয়াহুর ফোনালাপ : আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, সাম্প্রতিক ঘটনাবলিতে ভারতের উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে অবহিত করেছেন। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। মোদি আরও উল্লেখ করেন, সংঘাত দ্রুত বন্ধ করার প্রয়োজনীয়তার কথা ভারত পুনর্ব্যক্ত করেছে এবং যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান চায়। ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও সেই অবস্থান বজায় রেখেই ভারত সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, সাম্প্রতিক ঘটনাবলিতে ভারতের উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে অবহিত করেছেন। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।
মোদি আরও উল্লেখ করেন, সংঘাত দ্রুত বন্ধ করার প্রয়োজনীয়তার কথা ভারত পুনর্ব্যক্ত করেছে এবং যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান চায়।
ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও সেই অবস্থান বজায় রেখেই ভারত সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
What's Your Reaction?