মোবাইল আসক্তি নিয়ে বাবার বকাঝকায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১টার দিকে মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় পিতার বকাঝকার কারণে অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।নিহত লামিয়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি ছিল। জন্মের নয় মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করেন। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে লামিয়া। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে তার আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে এবং নামাজ পড়ার জন্য পিতা সাইদুল সরকার পীড়াপীড়ি করতেন। দুদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় লামিয়া। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

মোবাইল আসক্তি নিয়ে বাবার বকাঝকায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১টার দিকে মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় পিতার বকাঝকার কারণে অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহত লামিয়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি ছিল। জন্মের নয় মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করেন। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে লামিয়া। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে তার আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে এবং নামাজ পড়ার জন্য পিতা সাইদুল সরকার পীড়াপীড়ি করতেন। দুদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় লামিয়া। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ এমদাদুল হক জানান, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow