মোবাইল কোর্টের অভিযানে স্থানীয়দের হামলা, ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু মহালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (১২ মে) উপজেলার বলিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ, আনসার সদস্য মো. সালাউদ্দিন, আনসার সদস্য খোরশেদ আলম, আনসার সদস্য নুর আহাম্মদ, ইউএনওর গাড়িচালক কামাল হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদীন, ইউএনও অফিসের পিয়ন মো. হারুন, পৌরকর্মী শিহাব ও গ্রামবাসীর মধ্যে মো. আজাদ হোসেন, সুমন ত্রিপুরা, নূর হোসেন ও আবুল হাসান। স্থানীয় বাসিন্দা আহত ও হাসপাতালে চিকিৎসাধীন নুর হোসেন, সুমন ত্রিপুরা ও আজাদ বলেন, অভিযানকালে কৃষি সেচের তিনটি স্যালো মেশিন ভাঙচুর ও নষ্ট করে দেওয়ায় তারা প্রতিবাদ করেন। আনসার ও পুলিশ রাবার বুলে ছুড়লে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদরে ধাওয়া করে প্রতিবাদ জানায়। রামগড়

মোবাইল কোর্টের অভিযানে স্থানীয়দের হামলা, ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু মহালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (১২ মে) উপজেলার বলিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ, আনসার সদস্য মো. সালাউদ্দিন, আনসার সদস্য খোরশেদ আলম, আনসার সদস্য নুর আহাম্মদ, ইউএনওর গাড়িচালক কামাল হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদীন, ইউএনও অফিসের পিয়ন মো. হারুন, পৌরকর্মী শিহাব ও গ্রামবাসীর মধ্যে মো. আজাদ হোসেন, সুমন ত্রিপুরা, নূর হোসেন ও আবুল হাসান। স্থানীয় বাসিন্দা আহত ও হাসপাতালে চিকিৎসাধীন নুর হোসেন, সুমন ত্রিপুরা ও আজাদ বলেন, অভিযানকালে কৃষি সেচের তিনটি স্যালো মেশিন ভাঙচুর ও নষ্ট করে দেওয়ায় তারা প্রতিবাদ করেন। আনসার ও পুলিশ রাবার বুলে ছুড়লে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদরে ধাওয়া করে প্রতিবাদ জানায়। রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ও আনসার সদস্যরা শর্টগানের ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ১০টি স্থানে বিশাল বিশাল গর্ত করে কৃষি জমি খনন করে বালু উত্তোলন করছিল। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বালু উত্তোলনকারীদের সহযোগিতায় এক থেকে দেড়শ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা করে করে।  তিনি আরও বলেন, হামলায় আমিসহ অভিযান সংশ্লিষ্ট অনেকে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। স্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ মিথ্যা। ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা এ অভিযোগ। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow