মোবাইলের ব্যাটারি সাশ্রয়ে নতুন উদ্ভাবনা

মিডিয়াটেক তাদের নতুন দুটি ডাইমেনসিটি চিপসেট, ৯৫০০এস এবং ৮৫০০ উন্মোচন করেছে। যারা প্রধানত পারফরম্যান্স এবং এআই ফিচারের দিকে নজর দেন, তাদের জন্য এই চিপসেটগুলো বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। উভয় চিপ ডিজাইন করার সময় ফোকাস রাখা হয়েছে শক্তিশালী প্রসেসর কোর এবং জেনারেটিভ এআই সমর্থনের ওপর। ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেটটি একটি ফ্ল্যাগশিপ স্তরের 3 এনএম প্রযুক্তির চিপ। এতে মিডিয়াটেকের ‘অল বিগ কোর’ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। চিপে রয়েছে একটি কোর্টেক্স এক্স৯২৫ আলট্রা কোর (৩.৭৩ গিগাহার্টজ পর্যন্ত), তিনটি কোর্টেক্স-এক্সফোর কোর এবং চারটি কোর্টেক্স-এ৭২০ কোর। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে ইমোরটেইলস-জি৯২৫ GPU। নতুন চিপের NPU বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এটি জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই উভয়ই সমর্থন করবে। ফলে ফোনে বড় ভাষার মডেল বা ইমেজ জেনারেশন চালানো সম্ভব হবে। ক্যামেরা ফিচারের জন্য চিপে আছে ইমেজিক প্রসেসর, যা ৮কে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন HDR এবং রিয়েল টাইম মোশন ট্র্যাকিং সমর্থন করবে। চিপটি সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং ১৮০ হর্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি+ ডিসপ্লে ব্যবহা

মোবাইলের ব্যাটারি সাশ্রয়ে নতুন উদ্ভাবনা

মিডিয়াটেক তাদের নতুন দুটি ডাইমেনসিটি চিপসেট, ৯৫০০এস এবং ৮৫০০ উন্মোচন করেছে। যারা প্রধানত পারফরম্যান্স এবং এআই ফিচারের দিকে নজর দেন, তাদের জন্য এই চিপসেটগুলো বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। উভয় চিপ ডিজাইন করার সময় ফোকাস রাখা হয়েছে শক্তিশালী প্রসেসর কোর এবং জেনারেটিভ এআই সমর্থনের ওপর।

ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেটটি একটি ফ্ল্যাগশিপ স্তরের 3 এনএম প্রযুক্তির চিপ। এতে মিডিয়াটেকের ‘অল বিগ কোর’ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। চিপে রয়েছে একটি কোর্টেক্স এক্স৯২৫ আলট্রা কোর (৩.৭৩ গিগাহার্টজ পর্যন্ত), তিনটি কোর্টেক্স-এক্সফোর কোর এবং চারটি কোর্টেক্স-এ৭২০ কোর। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে ইমোরটেইলস-জি৯২৫ GPU।

নতুন চিপের NPU বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এটি জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই উভয়ই সমর্থন করবে। ফলে ফোনে বড় ভাষার মডেল বা ইমেজ জেনারেশন চালানো সম্ভব হবে। ক্যামেরা ফিচারের জন্য চিপে আছে ইমেজিক প্রসেসর, যা ৮কে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন HDR এবং রিয়েল টাইম মোশন ট্র্যাকিং সমর্থন করবে।

চিপটি সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং ১৮০ হর্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি+ ডিসপ্লে ব্যবহারকে সমর্থন করে। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে Wi-Fi 7, ব্লুটুথ ৫.৪, ডুয়াল সিম ফাইভজি, এবং একাধিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এছাড়াও, UltraSave 4.0 প্রযুক্তি ব্যাটারি সাশ্রয়ে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow