মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে হোগলাপাশার জেসমিন আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সানকিভাংগার মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে হোগলাপাশার জেসমিন আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সানকিভাংগার মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow