‘মোস্তাফিজ-তাসকিন ভাইয়ের কাছে সবসময় সাহায্য পাই’
দাপুটে জয় দিয়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচনা করেছে বাংলাদেশ। ৮ উইকেটের রেকর্ড জয়ে বল হাতে দলের হয়ে বড় অবদান রেখেছেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন কীর্তির দিনে রোমাঞ্চিত এই টাইগার পেসার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ উইকেট ধরেন আজকে ভালো, কালকে খারাপ। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক, উইকেটটা নিজে বোঝা উচিত এবং উইকেট যেটা চায় সেই অনুযায়ী বোলিং করা উচিত।’ সিনিয়রদের থেকে পরামর্শ পাওয়া নিয়ে নাহিদ বলেন, ‘অধিনায়কের পরিকল্পনা ছিল, শান্ত ভাইয়েরও পরিকল্পনা ছিল কারণ তারা অনেক দিন থেকে ওয়ানডে ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক অভিজ্ঞতা। আমার যখনই মাঠের মধ্যে সাহায্য লাগে আমি তাদের কাছ থেকে নিই এবং মোস্তাফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তাদের কাছে সবসময় একটা সাহায্য পাই এবং এই জিনিসটা আমাকে অনেক চাপমুক্ত করে।’ ভালো মানের উইকেটে খেলা নিয়ে এই পেসার বলেন, ‘ভালো মানের উইকেট থাকলে ব্যাটার এবং বোলার-সবারই দক্ষতা বাড়ে। এখন সারা বিশ্বেই স্পোর্টিং উইকেট বা সমান সুযোগের উইকেট থাকে। দেশে এমন উইকেট পেলে বিদে
দাপুটে জয় দিয়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচনা করেছে বাংলাদেশ। ৮ উইকেটের রেকর্ড জয়ে বল হাতে দলের হয়ে বড় অবদান রেখেছেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।
এমন কীর্তির দিনে রোমাঞ্চিত এই টাইগার পেসার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ উইকেট ধরেন আজকে ভালো, কালকে খারাপ। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক, উইকেটটা নিজে বোঝা উচিত এবং উইকেট যেটা চায় সেই অনুযায়ী বোলিং করা উচিত।’
সিনিয়রদের থেকে পরামর্শ পাওয়া নিয়ে নাহিদ বলেন, ‘অধিনায়কের পরিকল্পনা ছিল, শান্ত ভাইয়েরও পরিকল্পনা ছিল কারণ তারা অনেক দিন থেকে ওয়ানডে ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক অভিজ্ঞতা। আমার যখনই মাঠের মধ্যে সাহায্য লাগে আমি তাদের কাছ থেকে নিই এবং মোস্তাফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তাদের কাছে সবসময় একটা সাহায্য পাই এবং এই জিনিসটা আমাকে অনেক চাপমুক্ত করে।’
ভালো মানের উইকেটে খেলা নিয়ে এই পেসার বলেন, ‘ভালো মানের উইকেট থাকলে ব্যাটার এবং বোলার-সবারই দক্ষতা বাড়ে। এখন সারা বিশ্বেই স্পোর্টিং উইকেট বা সমান সুযোগের উইকেট থাকে। দেশে এমন উইকেট পেলে বিদেশে গিয়ে মনে হবে না যে এমন উইকেটে আগে খেলিনি।’
পাকিস্তান দলের এমন হার নিয়ে নাহিদ জানান, ‘আজ হয়তো তাদের দিনটি খারাপ গেছে। একজন খেলোয়াড় হিসেবে আমি কোনো দলকেই ছোট করে দেখি না। ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারে। পরবর্তী ম্যাচে তারা হয়তো তাদের দক্ষতা দিয়ে ভুলগুলো শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে। আমরাও চেষ্টা করব আমাদের ভালো খেলার ধারাটা দীর্ঘসময় বজায় রাখতে।’
What's Your Reaction?