মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। কমিটির মেয়াদ দুই বছরের। সে হিসেবে নির্বাচনহীন কেটে গেছে আরও তিন বছর। আদালতে একটি মামলা থাকায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারায় এই বিলম্ব। আদালতই ক্লাবটিকে এ বছরের ১৬ মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন। সেই প্রেক্ষিতেই ক্লাবটি আগামী ৯ মার্চ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রধান করে ঘোষিত ক্লাবের নির্বাচন কমিশন ১০ ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করেছিলেন। সোমবার ক্লাবের মতিঝিলস্থ অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে এজিএম ও নির্বাচনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভা নিয়ে বক্তব্য দেন লোকমান হোসেন ভুঁইয়া। ক্লাবের পরিচালক মাহবুবুল আনামকে চেয়ারম্যান ও লোকমান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করে এজিএম পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করেছিল ক্লাবটির পরিচালনা পর্ষদ। নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটার ৩৭১ জন। তিনজন দাতা সদস্য, স্থায়ী সদস্য ৩৬৮ জন। ১৭ স

মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। কমিটির মেয়াদ দুই বছরের। সে হিসেবে নির্বাচনহীন কেটে গেছে আরও তিন বছর।

আদালতে একটি মামলা থাকায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারায় এই বিলম্ব। আদালতই ক্লাবটিকে এ বছরের ১৬ মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন। সেই প্রেক্ষিতেই ক্লাবটি আগামী ৯ মার্চ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রধান করে ঘোষিত ক্লাবের নির্বাচন কমিশন ১০ ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করেছিলেন। সোমবার ক্লাবের মতিঝিলস্থ অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে এজিএম ও নির্বাচনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

একই সঙ্গে বার্ষিক সাধারণ সভা নিয়ে বক্তব্য দেন লোকমান হোসেন ভুঁইয়া। ক্লাবের পরিচালক মাহবুবুল আনামকে চেয়ারম্যান ও লোকমান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করে এজিএম পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করেছিল ক্লাবটির পরিচালনা পর্ষদ।

নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটার ৩৭১ জন। তিনজন দাতা সদস্য, স্থায়ী সদস্য ৩৬৮ জন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬টি এবং একজন সভাপতি থাকবেন।

মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ৩ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি ও প্রত্যাহারের পর ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ মার্চ ঢাকা ক্লাবে হবে ভোটগ্রহণ।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আমাদের মূল অঙ্গীকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

লম্বা একটা সময় পর মোহামেডানের নির্বাচন ঘিরে সাদাকালো অঙ্গনে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। সোমবার সংবাদ সম্মেলন ঘিরে ক্লাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। ক্লাবের অনেক সাবেক তারকা খেলোয়াড় ক্লাবে এসেছিলেন। নির্বাচনি হাওয়া বইতে শুরু করায় তাদের মধ্যে খুশির জোয়ার।

আরআই/এমএমআর/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow