মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  শুক্রবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গ্রেপ্তাররা হলেন— মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)। সিটিটিসির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে বাসাটি থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে সিটিটিসি।

মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)।

সিটিটিসির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে বাসাটি থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে সিটিটিসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow