মোহাম্মদপুরে আধুনিক ‘মিনিস্টার গ্যালারি’ উদ্বোধন
রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ‘মিনিস্টার গ্যালারি’। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালারির ইনভেস্টর মো. মজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাহমুদুর রহমান খান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে নগদ ও সহজ কিস্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে। নত
রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ‘মিনিস্টার গ্যালারি’।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালারির ইনভেস্টর মো. মজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান খান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে নগদ ও সহজ কিস্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে। নতুন এ মিনিস্টার গ্যালারিতে MINISTER ও MYONE ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Chigo এবং Skyworth ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য পাওয়া যাচ্ছে।
সর্বশেষ অফার ও পণ্যের বিস্তারিত জানতে ভিজিট করা যাবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। সব অফার ও পণ্যের তথ্য জানতে ভিজিট করুন www.ministerbd.com ।
What's Your Reaction?