মোহাম্মদপুরে ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় উপর থেকে নিচে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামের গার্ড এর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর সকাল সাড়ে ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের ভাতিজা মোহাম্মদ বাবু জানান, তার চাচা পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। বুধবার সকালে চন্দ্রিমা মডেল টাউনের তিনতলা বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা আরও জানায়, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামে। নিহত সুরুজ শেখ ওই গ্রামের মৃত ভাদুরি শেখের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসাতেই থাকতেন। তিনি তিন সন্তানের
রাজধানীর মোহাম্মদপুরে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় উপর থেকে নিচে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামের গার্ড এর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর সকাল সাড়ে ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা মোহাম্মদ বাবু জানান, তার চাচা পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। বুধবার সকালে চন্দ্রিমা মডেল টাউনের তিনতলা বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাতিজা আরও জানায়, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামে। নিহত সুরুজ শেখ ওই গ্রামের মৃত ভাদুরি শেখের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসাতেই থাকতেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
What's Your Reaction?