মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। মামলাটিতে অভিযুক্ত হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলু। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ তারিখ ধার্য করেন। শুনানির সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন। আইনজীবী জাকির হোসেন বলেন, সব যুক্তিতর্ক শেষ হওয়ায় আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করে তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আদালত সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়। এ মামলায় মোট চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। মামলাটিতে অভিযুক্ত হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ তারিখ ধার্য করেন। শুনানির সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন।

আইনজীবী জাকির হোসেন বলেন, সব যুক্তিতর্ক শেষ হওয়ায় আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করে তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়। এ মামলায় মোট চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন জমা দেয়। গত ১৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে একটি বিড়াল নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রাণীটির ওপর নিষ্ঠুর আচরণের প্রমাণ পাওয়া যায়, যার ফলে প্রাণীটির মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রত্যক্ষ করে সংশ্লিষ্ট সাক্ষীরা বিষয়টি বাদীকে জানান। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে বাদী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow