মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনও বিপদসীমার নীচ দিয়ে কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদের পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পায়। মনু ও ধলাই নদীর কয়েকটি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। ভারতে বা উজানে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হতে পারে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মৌলভীবাজার মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টায় ১০৭.৪ মিলিমিটার

মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনও বিপদসীমার নীচ দিয়ে কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদের পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।

জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পায়। মনু ও ধলাই নদীর কয়েকটি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। ভারতে বা উজানে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হতে পারে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মৌলভীবাজার মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টায় ১০৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আরও কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৃষ্টি থেমে গেলে পানি কমে যাবে। আমরা সর্বাক্ষণিক নজর রাখছি।’

মাহিদুল ইসলাম/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow