মৌলভীবাজারে বন্যায় চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে বন্যায় চার হাজার কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা জানান, জেলায় উজানের ঢল ও ভারি বৃষ্টিতে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, ও সদর উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যা হয়। পানিতে কাঁচা ও আধাপাকা অনেক ঘর ধসে পড়েছে। বুধবার (১৫ জুলাই) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা তিন হাজার ৯৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৪৯৩টি ও আংশিক ক্ষতি হয়েছে এক হাজার ৪৩৯টি। আরও পড়ুন পাহাড়ধস-বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ জন রাজনগর উপজেলার বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‌‘বন্যায় আমার ঘরের একপাশ ধসে পড়েছে। ঠিকমতো খাবার খাওয়ার টাকা নেই। ঘর ঠিক করবো কীভাবে?’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম

মৌলভীবাজারে বন্যায় চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে বন্যায় চার হাজার কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।

ক্ষতিগ্রস্তরা জানান, জেলায় উজানের ঢল ও ভারি বৃষ্টিতে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, ও সদর উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যা হয়। পানিতে কাঁচা ও আধাপাকা অনেক ঘর ধসে পড়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা তিন হাজার ৯৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৪৯৩টি ও আংশিক ক্ষতি হয়েছে এক হাজার ৪৩৯টি।

মৌলভীবাজারে বন্যায় চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

রাজনগর উপজেলার বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‌‘বন্যায় আমার ঘরের একপাশ ধসে পড়েছে। ঠিকমতো খাবার খাওয়ার টাকা নেই। ঘর ঠিক করবো কীভাবে?’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow